জামায়াতের নিন্দা রাজশাহীতে শিক্ষিকাকে মারধরের

জামায়াতের নিন্দা রাজশাহীতে শিক্ষিকাকে মারধরের

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১৫: ১৪আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ১৫: ১৬ রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে চাঁদা দাবি, শিক্ষিকাকে ন্যক্কারজনকভাবে জুতাপেটা, কলেজ অধ্যক্ষসহ শিক্ষকদের মারধর ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই নিন্দা জানান।

বিবৃতিতে তিনি বলেন, গত ২৩ এপ্রিল দুপুরে রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে চাঁদা দাবি, শিক্ষিকাকে ন্যক্কারজনকভাবে জুতাপেটা, কলেজ অধ্যক্ষসহ শিক্ষকদের মারধর ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।