দেশের বিভিন্ন জেলায় চলমান অতিবর্ষণ ও ক্রমবর্ধমান বন্যা পরিস্থিতির আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ আহ্বান জানান। বিবৃতিতে তিনি বলেন, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম, কুমিল্লা, নেত্রকোণা, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
এতে কৃষকের ফসলি জমি, গবাদি পশু, হাঁস-মুরগি এবং সাধারণ মানুষের ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিম্ন আয়ের মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।
আমি এসব জেলায় অতিবর্ষণ ও ক্রমবর্ধমান বন্যা পরিস্থিতির আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।














































































