জনগণের রায় মেনে নিন, গণভোটের রায় বাস্তবায়ন করবেন না তবে লড়াই চলবে

জনগণের রায় মেনে নিন, গণভোটের রায় বাস্তবায়ন করবেন না তবে লড়াই চলবে

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১৪: ৪২আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১৪: ৪৮ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই প্রত্যেক বছরে আসে। সে জুলাই আবার ফিরে আসবে। তখন ফাইনালি ফ্যাসিবাদের কবর রচনা হবে। শুভ বুদ্ধির উদয় হোক জনগণের রায়ের প্রতি সম্মান দেখান। ৭০ ভাগ মানুষের রায় মেনে নিন। গণভোটের রায় বাস্তবায়ন যদি না করেন, আমাদের লড়াই সংসদের ভেতরেও চলবে, খোলা ময়দানেও চলবে ইনশাআল্লাহ।

শনিবার (২৫ এপ্রিল) বেলা পৌনে ২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি প্রতিটি বিষয়ে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটছে।

আপনারা হাজার চেষ্টা করলেও ওই আওয়ামী লীগ হতে পারবেন না, বড়জোর দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন। আওয়ামী লীগ একসময় পুরো জাতিকে নিয়ে কিংবা বিরোধী দলকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করত, আজ তাদের কী দশা? আপনারা ঠিক একই কাজ শুরু করেছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।