চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা পুরোনো অবস্থান ধরে রাখতে চাইছে। সেখানে তারা যে উদ্ধত আচরণ করেছে, দুঃসাহস দেখিয়েছে, সেটা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সদরদপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে মন্ত্রী কথা জানান। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মহাসড়ক, পশুর হাট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তিনি তুলে ধরেন।
ব্রিফিংয়ে সম্প্রতি পুলিশ ও র্যাবের ওপর হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জঙ্গল সলিমপুরসহ অন্যান্য জায়গায় র্যাব ও পুলিশের ওপর যে হামলা হয়েছে, সেটা আমরা খুব গভীরভাবে দেখছি। এ বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। সেটা খুব শিগগিরই দৃশ্যমান হবে।’














































































