জাতীয় দিবসের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত

জাতীয় দিবসের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১৩: ১৪ সরকার একটি জাতীয় দিবসের তারিখ পরিবর্তন করেছে। প্রতি বছর ৪ জুনের পরিবর্তে এখন থেকে ২১ মে ‘জাতীয় চা দিবস’ পালনের সিদ্ধান্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন/পালন সংক্রান্ত পরিপত্রে ‘জাতীয় চা দিবস’-এর তারিখ সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।‌ বাণিজ্য মন্ত্রণালয় এ প্রস্তাব উপস্থাপন করে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ২০২০ সাল থেকে প্রতি বছর ২১ মে ‘আন্তর্জাতিক চা দিবস’ হিসেবে পালন করছে। চা উৎপাদনকারী বেশ কিছু দেশ (যেমন-ভারত, শ্রীলংকা, চীন, কেনিয়া ও ভিয়েতনাম) ২১ মে ‘আন্তর্জাতিক চা দিবস’ পালন করে থাকে।

আন্তর্জাতিক চা দিবসের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও ৪ জুনের পরিবর্তে ২১ মে ‘জাতীয় চা দিবস’ পালনের লক্ষ্যে এ সংক্রান্ত পরিপত্র সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।