তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাজনীতি ও গণমাধ্যমে জবাবদিহির সংস্কৃতি গড়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, জবাবদিহি প্রতিষ্ঠার পূর্বশর্ত হলো গণমাধ্যমের স্বাধীনতা। যত বেশি স্বাধীন ও দক্ষ গণমাধ্যম থাকবে, তত বেশি ক্ষমতাকে প্রশ্ন করা সম্ভব হবে। আর এই প্রশ্নোত্তরের মধ্য দিয়েই জবাবদিহি নিশ্চিত হবে।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম ও সমাজে জেন্ডার সংবেদনশীলতা প্রতিষ্ঠার প্রশ্নে মূল সমস্যাটি কেবল নারী-পুরুষের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সমাজের সমষ্টিগত মূল্যবোধের ঘাটতিতেই এর শিকড় নিহিত।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সামাজিকভাবে সমষ্টিগত মূল্যবোধ অর্জন করতে পারলে জেন্ডার সংবেদনশীলতা স্বয়ংক্রিয়ভাবেই অর্জিত হবে।














































































