জেরায় সাক্ষীর দাবি, লাগাতার ৩৬ দিন আমাকে ঘুমাতে দেওয়া হয়নি

জেরায় সাক্ষীর দাবি, লাগাতার ৩৬ দিন আমাকে ঘুমাতে দেওয়া হয়নি

গুম থাকার সময় লাগাতার ৩৬ দিন তাঁকে ঘুমাতে দেওয়া হয়নি বলে বলেছেন মো. শফিকুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ আজ বুধবার আসামিপক্ষের আইনজীবী আমিনুল গণীর জেরায় সাক্ষী শফিকুল ইসলাম এ কথা বলেন।

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে র‍্যাবের টিএফআই সেলে গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলার চতুর্থ সাক্ষী হিসেবে আজ দ্বিতীয় দিনের মতো শফিকুল ইসলামকে জেরা করা হয়।

তিনি রাজধানীর পূর্বাচলের মারকাজুস সুনান মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।