ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনায় এনসিপির পক্ষ থেকে মামলার পর এবার মামলা করেছে ছাত্রদল। শনিবার জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. এনামুল কবির বাদী হয়ে এনসিপির ২২ নেতার বিরুদ্ধে মামলাটি করেন।
মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে প্রধান আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
এর আগে একই ঘটনায় গতকাল শুক্রবার রাতে জেলা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১১০ থেকে ১১৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেছিলেন এনসিপি নেতা তারেক রেজা।














































































