কৃষি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় মির্জা ফখরুল প্রকাশ করেন এ কথা। তিনি বলেন, বিএনপির অনেক অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে। আরেকটি সহযোগী সংগঠনের দরকার নেই। আমি কষ্ট পাই যখন শুনি জিয়া পরিষদের নামে সবাই দোকান খুলছে। দয়া করে জিয়া পরিষদের নামে দোকান খুলবেন না।
তিনি বলেন, আমাদের দরকার জিয়াউর রহমানের ওপর গবেষণা প্রতিষ্ঠান। যাতে আমরা জিয়াউর রহমানের ভালো কাজগুলো কাজে লাগতে পারি। আমার চাপে জিয়া পরিষদ কয়েকটি বই করেছে। তারা গবেষণামূলক কাজ করুক, সেটি প্রত্যাশা করি।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে নিয়ম হয়েছিল, তদবির ছাড়া কাজ হয় না। এটি ১৫ বছরে হয়েছে। অনেকে ভাইস চ্যান্সেলর হতে তদবির করেছেন- এটা দুঃখজনক। এটি সিস্টেমের দোষ। মূলত মেধা ও বুদ্ধিমত্তা ছাড়া সামনে এগোনো যায় না।














































































