তীব্র অর্থসংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের বেতন দেওয়ার আহ্বান

তীব্র অর্থসংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের বেতন দেওয়ার আহ্বান

তীব্র আর্থিক সংকটের কথা জানিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। ফাউন্ডেশন পরিচালনায় খোলা ব্যাংক হিসাবে বর্তমানে এক লাখ টাকার কম আছে। সংকট নিরসনে জাতীয় সংসদের সব সদস্যের এক মাসের বেতন ফাউন্ডেশনকে অনুদান হিসেবে দেওয়ার আহ্বান জানিয়েছেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।

তিনি বলেন, অর্থসংকটে ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের চলতি মাসের বেতন এবং অফিসের নিয়মিত খরচ চালানো অনিশ্চিত হয়ে পড়েছে। একই সঙ্গে আহত ও শহীদ পরিবারের জন্য বরাদ্দকৃত অর্থের ক্ষেত্রেও বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে।

জাতীয় সংসদের স্পিকারের প্রতি আহ্বান জানিয়ে কামাল আকবর বলেন, স্পিকার যাতে জাতীয় সংসদে এই আহ্বানের কথা উপস্থাপন করেন। সংসদ সদস্যদের এক মাসের বেতন দিতে অনুরোধ জানান।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।