জুলাই শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক না করবেন

জুলাই শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক না করবেন

জুলাই শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কের বিষয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, 'একাত্তরের ৩০ লাখ, ৩ লাখ নিয়ে এখনো বিতর্ক হচ্ছে। আমরা জুলাই নিয়ে বিতর্ক করতে চাই না। ৫০ বছর, ১০০ বছর পর জুলাই নিয়ে কোনো বিতর্ক রেখে যেতে চাই না।' রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

দেশের ভবিষ্যতের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, 'আমরা যদি একত্রভাবে কাজ না করি, তাহলে খাল কেটে কুমির আনা হবে। তাই তাদের (বিরোধী দল) আহ্বান জানাতে চাই, আমরা যেন বিরোধিতার জন্য বিরোধিতা না করি।'

আওয়ামী লীগের পরিণতির কথা তুলে ধরে তথ্য প্রতিমন্ত্রী বলেন, 'এমন পরিণত যাতে আমাদের না হয়।'

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।