জুলাই সনদের বাস্তবায়নের বিষয়ে সংসদে সমাধান না হলে রাজপথে গড়াতে পারে: নাহিদ ইসলাম

জুলাই সনদের বাস্তবায়নের বিষয়ে সংসদে সমাধান না হলে রাজপথে গড়াতে পারে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সংসদে সমাধান না হলে আন্দোলন রাজপথে গড়াতে পারে। তবে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি, জ্বালানি সংকট ও হামের প্রকোপের মধ্যে তিনি কোনো ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা চান না বলেও মন্তব্য করেছেন।

বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছে। কিন্তু সংবিধান সংস্কারের জন্য গণভোট নিয়ে তারা কোনো পরিষ্কার বক্তব্য দিচ্ছে না। আমরা বিরোধী দলের জায়গা থেকে সংসদে আমাদের দাবিগুলো জানিয়েছি এবং দায়িত্বশীল ভূমিকা পালন করেছি। পুরোনো বিরোধী দলের মতো সংসদকে অকার্যকর করে দিইনি।

বিএনপি জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিরোধী দলের রাজনৈতিক পরিসর কিছুটা সংকুচিত হয়ে গেছে। আমরা চাই না আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি, দেশের জ্বালানি সংকট ও হামের প্রকোপের মধ্যে দাবি আদায়ে রাজপথে অস্থিরতা তৈরি হোক। তবে সংসদে যদি এ বিষয়ে সমাধান না আসে, তাহলে আন্দোলন রাজপথে গড়াতে পারে। বিষয়টি অনেকটাই বিএনপির অবস্থানের ওপর নির্ভর করছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।