জুলাই যোদ্ধাদের দাবিতে রাজপথে আন্দোলন

জুলাই যোদ্ধাদের দাবিতে রাজপথে আন্দোলন

জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ বলেছেন, গণভোটের গণরায় অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। জুলাই যোদ্ধারা কি কখনো চিন্তা করেছিলো গণভোট হওয়ার পরেও আবারও এরকম সমাবেশ করে দাবি আদায় করতে হবে, অবশ্যই নয়। এই রায়ের পক্ষ সবাই একমত ছিলো শুধু ফ্যসিবাদ ছাড়া।

শনিবার বেলা ১১টার দিকে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

হামিদুর রহমান বলেন, প্রধানমন্ত্রী বলেন জুলাই সনদ বাস্তবায়ন করতে সরকার বদ্ধ পরিকর। জনগণ আপনার এ বক্তব্য শুনতে চায় না। যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেন, তাহলে জুলাই শহীদ পরিবার সংসদ ভবনের সামনে অবস্থান নিবে। সেই সঙ্গে ১১ দলীয় জোট রাজপথে আন্দোলন করে গণভোটের রায় বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।