জুলাই বিপ্লবে মোহাম্মদপুরে ৯ জনকে হত্যা প্রকাশ : আজ প্রসিকিউশনের পক্ষ থেকে শুনানি হবে। এই মামলায় আসামিদের মধ্যে অন্যতম ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের মোট ২৮ নেতাকর্মী।
এ মামলায় চারজন আসামি গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন—নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখা সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।
সকালে তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।














































































