প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১৭: ৩৮ সারাদেশে সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে পুলিশ সদরদপ্তরের চিঠির পরিপ্রেক্ষিতে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি)। শনিবার রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত চলমান ‘এসএসসি পরীক্ষা-২০২৬ এর প্রশ্নপত্র ফাঁস সম্পর্কিত অনলাইন প্রতারণা সংক্রান্ত’ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিটিটিসির যুগ্ম কমিশনার মুনশী সাহাবুদ্দীন এ তথ্য জানান।
দেশে জঙ্গি হামলার শঙ্কার বিষয়ে জানতে চাইলে মুনশী শাহাবুদ্দীন জানন, আমাদের সিটিটিসি, সাইবার ইন্টিলিজেন্সসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এটা নিয়ে কাজ করছি। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা কাজ করছি, ইনশাল্লাহ আমরা এটাকে ফেস করতে পারব।














































































