জ্বালানি পরিস্থিতির উন্নতির জন্য প্রধান বিচারপতিকে বিবেচনার আহ্বান

জ্বালানি পরিস্থিতির উন্নতির জন্য প্রধান বিচারপতিকে বিবেচনার আহ্বান

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ২১: ১২ দেশব্যাপী জ্বালানি পরিস্থিতির উন্নয়ন হওয়ায় উচ্চ আদালতে চালু থাকা ভার্চুয়াল কোর্টের পরিবর্তে সরাসরি আদালত পরিচালনার জন্য প্রধান বিচারপতির বিবেচনা কামনা করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বৃহস্পতিবার তিনি এ আহ্বান জানান। এদিকে, তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতিতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আপিল বিভাগে ১৭০টি মামলার শুনানি অনুষ্ঠিত হয়, যার মধ্যে ৭০টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

একই দিনে হাইকোর্ট বিভাগে ১,০৬০টি মামলার শুনানি এবং ৫৫০টি মামলা নিষ্পত্তি হয়। উভয় বিভাগ মিলিয়ে মোট ১,২৩০টি মামলার শুনানি ও ৬২০টি মামলা নিষ্পত্তি হয়েছে।

এর আগে বুধবার (২৯ এপ্রিল) ভার্চুয়াল কোর্টে আপিল বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ৫২টি মামলার শুনানি হয় এবং ৩০টি নিষ্পত্তি করা হয়। একই দিনে হাইকোর্ট বিভাগে ১,১২২টি মামলার শুনানি এবং ৩৭৯টি নিষ্পত্তি হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।