জ্বালানির মূল্যবৃদ্ধি মানুষের জীবনে নতুন দুর্ভোগ ডেকে আনবে

জ্বালানির মূল্যবৃদ্ধি মানুষের জীবনে নতুন দুর্ভোগ ডেকে আনবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনে নতুন করে দুর্ভোগ ডেকে আনবে। রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, ঘোষিত নতুন দরে ডিজেল লিটারে ১৫ টাকা, কেরোসিন ১৮ টাকা, অকটেন ২০ টাকা ও পেট্রোল ১৯ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এ ধরনের খাতওয়ারি মূল্যবৃদ্ধি দেশের সার্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। এতে সাধারণ মানুষের জীবনে নতুন করে দুর্ভোগ ডেকে আনবে। আমি সরকারের এই গণবিরোধী সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে তিনি আশঙ্কা প্রকাশ করেন, দাম বাড়ার ফলে পরিবহন ব্যয় বাড়বে, যার সরাসরি প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর। খাদ্যপণ্যসহ সব ধরনের পণ্যের দাম বেড়ে যাবে। এতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাদের আয় না বাড়লেও ব্যয় বহুগুণে বাড়বে। ফলে স্বাভাবিক জীবনযাপন ক্রমেই কঠিন হয়ে পড়বে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।