জ্বালানিসংকটে সরকার-বিরোধী সমন্বয়ের কমিটি গঠন

জ্বালানিসংকটে সরকার-বিরোধী সমন্বয়ের কমিটি গঠন

জ্বালানিসংকট নিরসনে সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে একটি কমিটি গঠনের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে এ তথ্য জানান তিনি। প্রধানমন্ত্রী সরকারি দলের পক্ষ থেকে কমিটির পাঁচ সদস্যের নামও প্রস্তাব করেন। সেই সঙ্গে তিনি বিরোধী দল থেকে পাঁচজন সদস্যের নাম দেওয়ার আহ্বান জানান।

বিরোধী দলের পক্ষ থেকে কমিটির পাঁচজন সদস্যের নাম প্রস্তাব করেন সংসদ নেতা। তাঁরা হলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান (লক্ষ্মীপুর–৪), মইনুল ইসলাম খান (মানিকগঞ্জ–২) ও মিয়া নুরুদ্দিন অপু (শরীয়তপুর–৩)।

বিরোধী দলকে পাঁচজনের নাম দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিরোধী দলের পক্ষ থেকে দ্রুত নাম দেওয়া হলে কমিটি দ্রুত কাজ শুরু করতে পারবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।