খাগড়াছড়ি থানায় নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটির নেতাদের বিরুদ্ধে মামলা

খাগড়াছড়ি থানায় নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটির নেতাদের বিরুদ্ধে মামলা

খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা শাখার নতুন কমিটির সব নেতার নামে মামলা করেছে পুলিশ। এ ছাড়া একই মামলায় জেলা আওয়ামী লীগের এক নেতা এবং অজ্ঞাতনামা ৩০ ব্যক্তিকে আসামি করা হয়েছে।

গতকাল শনিবার দুপুরে খাগড়াছড়ি সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে এই মামলা হয়। মামলায় আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনা এবং অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটির ৩৯ জন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ২০-৩০ জনকে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।