শহীদ কমিউনিস্ট বিপ্লবীদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না, শোষণের শৃঙ্খল ভেঙে মুক্তির লড়াইকে অগ্রসর করুন। স্লোগান সামনে রেখে রাজশাহীতে গণজমায়েত ও আলোচনা সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শুক্রবার বিকেলে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড দিবস উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভা থেকে ২৭ এপ্রিল ‘বৈষম্যমূলক’ মার্কিন বাণিজ্যচুক্তির প্রতিবাদে জাতীয় সংসদ ঘেরাও কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। আলোচনা সভায় বক্তারা ১৯৫০ সালের ২৪ এপ্রিলে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের খাপড়া ওয়ার্ডে সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডের ইতিহাস তুলে ধরেন।














































































