ক্ষেতমজুর সমিতির সমাবেশে শ্রমজীবীদের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ দাবি

ক্ষেতমজুর সমিতির সমাবেশে শ্রমজীবীদের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ দাবি

টাঙ্গাইলে ট্রাক উল্টে ১৫ ক্ষেতমজুর ও শ্রমজীবী মানুষ নিহতের ঘটনায় তাঁদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে ক্ষেতমজুর সমিতি। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. ফজলুর রহমান। বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স), ক্ষেতমজুর সমিতির কার্যকরী সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অর্ণব সরকার, সহসাধারণ সম্পাদক কল্লোল বণিক ও নির্বাহী কমিটির সদস্য মোতালেব হোসেন।

সংহতি জানিয়ে বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক মুর্শিকুল ইসলাম, রিকশা ভ্যান ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল কুদ্দুসসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

সমাবেশে রুহিন হোসেন বলেন, ট্রাক উল্টে ১৫ জন খেতমজুরসহ শ্রমজীবী মানুষের মৃত্যু হলো কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এসব পরিবারকে কী ক্ষতিপূরণ দেওয়া হবে বা পরিবারের পুনর্বাসন করা হবে, সে বিষয়ে কোনো কথা নেই।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।