কিশোরগঞ্জে জমি দখলের অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে ধরে পুলিশে দিয়েছেন পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম (আশফাক)। আওয়ামী লীগ নেতাকে কলার ধরে টেনে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গতকাল শুক্রবার বিকেলে জেলা শহরের পুরোনো থানা এলাকা থেকে মাহতাব উদ্দিনকে বিএনপি নেতা আমিনুল ইসলামের নেতৃত্বে ধরে আনা হয়। এ সময় বিএনপির অন্যান্য নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মাহতাবকে নিয়ে যায়।
খোঁজ নিয়ে জানা যায়, মাহতাব উদ্দিন কিশোরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।














































































