ক্রিকেটাররা রামিসা হত্যার বিচার চাইলেন

ক্রিকেটাররা রামিসা হত্যার বিচার চাইলেন

প্রকাশ : ২১ মে ২০২৬, ১২: ৪২আপডেট : ২১ মে ২০২৬, ১২: ৪৬ রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সি শিশু রামিসা হত্যার ঘটনায় ক্ষোভ ও শোক প্রকাশ করেছেন দেশের ক্রিকেট অঙ্গনের তারকারা। জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম এবং সাবেক অধিনায়ক ও বিসিবি সভাপতি তামিম ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার দ্রুত ও সর্বোচ্চ বিচার দাবি করেছেন।

নিজের ফেসবুক পোস্টে মুশফিকুর রহিম লেখেন, ‘সকালের এই খবর শুনে আমি পুরোপুরি হতবাক। ছোট্ট রামিসার প্রাপ্য ছিল নিরাপত্তা, ভালোবাসা ও সুরক্ষা—এমন ভয়াবহ নিষ্ঠুরতা নয়।’

তিনি আরও লেখেন, ‘এই নিষ্পাপ শিশুর জন্য দ্রুত ও সঠিক বিচার চাই। কোনো পরিবার যেন এমন যন্ত্রণা সহ্য করতে না হয়। শিশুদের বিরুদ্ধে অপরাধের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।’

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।