কুড়িগ্রামে শিবির নেতার ওপর হামলার পর জামায়াত অফিসে হামলা

কুড়িগ্রামে শিবির নেতার ওপর হামলার পর জামায়াত অফিসে হামলা

কুড়িগ্রামের রাজারহাটে দুপুরে ইসলামী ছাত্রশিবিরের দুই নেতার ওপর ছাত্রদলের নেতা-কর্মীদের হামলার ঘটনার পর বিকেলে উভয় পক্ষে ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে রবিবার (২৬ এপ্রিল) রাতে উপজেলা জামায়াতের কার্যালয়ে হামলা করেছে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা। এতে এক শিবির কর্মীসহ ৬ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় দোকানদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেওয়াল লিখন এবং ফেসবুক পোস্টের জেরে রোববার দুপুরে উপজেলা পশ্চিম থানা শিবির সভাপতি সুজন মিয়া ও কুড়িগ্রাম জেলা স্কুল বিভাগের বায়তুল মাল সম্পাদক মাহিন মিয়ার উপর হামলা করে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এতে সুজনের মাথা ফেটে যায়।

আহত সুজন রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে ছাত্রদলের নেতাকর্মীরা সেখানেও হামলার পরিকল্পনা করে। আবারও হামলার আশঙ্কায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া করে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।