কুমিল্লা মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। মহানগর ছাত্রদলের ১৯৩ জনের আংশিক কমিটিতে সহ-সভাপতি পদে ২৮ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক ৫৯ জন, সহ-সাধারণ সম্পাদক ৪৫ জন এবং সহ-সংগঠনিক সম্পাদক পদে ৫৪ জন ঠাঁই পেয়েছেন।
কুমিল্লা মহানগর ছাত্রদল তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য প্রতিটি ইউনিটে কাজ করবে। ছাত্রদলে নতুন নেতৃত্ব তৈরি করবে।
কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা বলেন, শনিবার সন্ধ্যায় আমাদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।














































































