কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুমিল্লা দক্ষিণ প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ২০: ০৬ আসন্ন ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর একটি পার্টি সেন্টারে আয়োজিত এ সভা কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। সভায় প্রায় ৫ থেকে ৭ হাজার শ্রমিকের উপস্থিতিতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের প্রস্তুতির কথাও জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক মো. রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. মজিবুর রহমান ভুঁইয়া।

প্রধান অতিথি মো. মজিবুর রহমান ভুঁইয়া বলেন, “প্রতি বছরের মতো এবারও ৫ থেকে ৭ হাজার শ্রমিকের অংশগ্রহণে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালন করা হবে।”

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।