ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামী ফেসবুকে পোস্ট দিয়েছেন যে, লীগের ব্যবহৃত সেই পুরোনো কুটসিত রাজনৈতিক বয়ান আবার ফিরে এসেছে। এর মাধ্যমে ছাত্ররাজনীতিকে আবারও অপরাধ হিসেবে তুলে ধরা হচ্ছে। সেই একই ভয়ংকর ছায়া যেন পুনরায় মাথাচাড়া দিয়ে উঠছে।
তিনি আরো লিখেছেন, ‘আজ রাতে এ বি জুবায়ের এবং মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের ওপর হওয়া সহিংসতা যেন এই অবক্ষয়ের এক মর্মান্তিক চিত্রের প্রমাণ নিশ্চিত করে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও একাডেমিক বহিষ্কারের দাবি জানিয়েছে। একই সঙ্গে সারাদেশে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।














































































