ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানীর দ্বিতীয় শ্বশুর হয়েছেন শরিয়াহভিত্তিক আইডিয়াল ম্যারেজ ব্যুরো ও কনসালটেন্টের প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমী। বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে কাসেমী নিজেই এ তথ্য জানান। এর আগে এক পোস্টে দ্বিতীয় বিয়ের কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন মাদানী। বুধবার এক পোস্টে মাদানী লেখেন, আমি আমার আল্লাহকে ভয় করি। গুনাহ থেকে বেঁচে থাকতে চাই। এই চাওয়াটাই আমাকে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে—দ্বিতীয় বিয়ে।
মুফতি মামুনুর রশিদ কাসেমী এ পর্যন্ত মোট ৯টি বিয়ে করেছেন বলে জানা যায়। এ ঘটনায় ২০২৩ সালের নভেম্বর মাসে নারীদের সঙ্গে প্রতারণা ও নির্যাতনের অভিযোগে (নারী ও শিশু নির্যাতন দমন আইন) ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশের তথ্যমতে, তার করা ৯টি বিয়ের মধ্যে বর্তমানে চারজন স্ত্রী তার সঙ্গে রয়েছেন। এছাড়া তিনজন তাকে তালাক দিয়েছেন এবং বাকি দুজনের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।














































































