মাদক ও ধর্ষণকে রাজনৈতিক ক্ষমতা দিয়ে পৃষ্ঠপোষকতা করা হবে না: জোনায়েদ সাকি

মাদক ও ধর্ষণকে রাজনৈতিক ক্ষমতা দিয়ে পৃষ্ঠপোষকতা করা হবে না: জোনায়েদ সাকি

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, মাদকের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এই ঘোষণার কথা আমরা আগেও শুনেছি। কিন্তু এইবার প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, মাদক, নারী ধর্ষণ এগুলোকে রাজনৈতিক ক্ষমতা দিয়ে আর কোনো পৃষ্ঠপোষকতা অথবা কোনো প্রশ্রয় অথবা তদবির কোনোভাবেই গ্রহণ করবেন না।

ইতিমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ বাহিনীসহ প্রশাসনকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। মাদক নির্মূলে প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করতে হবে।

আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার মিলনায়তনে আয়োজিত মাদকবিরোধী নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ সাকি এ কথা বলেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।