চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গৌরীপুর এলাকায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও ধর্ম অবমাননার অভিযোগে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, গৌরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রাইহান কাওসার সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করেছেন বলে তারা দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন গৌরীপুর এলাকার গ্রাম প্রধান নাদিমুল ইসলাম, সাবেক গ্রাম প্রধান খোস মোহাম্মদ, কাউয়া ভাসা মসজিদের ইমাম ছামাউন ইসলাম, কলেজ ছাত্র নাজির হোসেনসহ অন্যান্যরা।














































































