মিরপুরের শাহ আলী মাজারে হামলার ঘটনায় মাজারের ভক্ত রেশমি বেগম বাদী হয়ে রাজধানীর শাহ আলী থানায় মামলা করেছেন। মামলার এজাহারে রেশমি বেগম বলেন, জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের ১০০ থেকে ১৫০ নেতা-কর্মী মাজারের প্রধান গেট দিয়ে ঢুকে তাঁদের ওপর হামলা করেন।
এমন পরিস্থিতিতে আজ মঙ্গলবার শাহ আলী মাজারে তিন দিনব্যাপী (১৯-২১ মে) বার্ষিক ওরস মাহফিল শুরু হয়েছে। সারা দেশ থেকে হাজার হাজার সাধু-গুরু- ভক্ত-আশেকান নারী-পুরুষ এই ওরসে অংশ নিয়েছেন।
হামলার পর ওরসে অংশ নেওয়া ভক্তদের সাহস জোগাতে এই গণ-অবস্থান কর্মসূচি ও ভাবগানের আয়োজন করা হয়েছে।














































































