মমতা ব্যানার্জীর বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর লড়াই

মমতা ব্যানার্জীর বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর লড়াই

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১০: ২৭ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোট গ্রহণ পর্বে যে আসনটির দিকে সবার নজর থাকবে, তা হল কলকাতার ভবানীপুর। এই এলাকাতেই মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জীর বাড়ি। তিনি এবারও লড়ছেন এই আসন থেকে। তবে এবারের ভোটযুদ্ধ ভিন্ন মাত্রা পেয়েছে, কারণ মমতা ব্যানার্জীর 'ঘরের মাঠে' এবারে তার মুখোমুখি হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

মি. অধিকারী অবশ্য পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসন থেকেও প্রার্থী হয়েছেন। গত বিধানসভা নির্বাচনে, ২০২১ সালে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনেও মুখোমুখি হয়েছিলেন এই দুই হেভিওয়েট। সেবার ওই আসনে পরাজিত হয়েছিলেন মিজ. ব্যানার্জী। এবারের নির্বাচনে তারই যেন পুণরাবৃত্তি হচ্ছে কলকাতার ভবানীপুরে।

দ্বিতীয় ও শেষ দফা ভোট গ্রহণের আগে নদীয়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা থেকে অশান্তির অভিযোগ উঠেছে। ভোটের দিন যাতে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোনো সমস্যা না দেখা দেয় সে জন্য কড়া পদক্ষেপ নিয়েছে কমিশন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।