পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতা আইনজীবীর ভূমিকায় মমতা, আদালতের কাছে চাইলেন প্রতিকার

পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতা আইনজীবীর ভূমিকায় মমতা, আদালতের কাছে চাইলেন প্রতিকার

পশ্চিমবঙ্গে ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে বিজেপি ক্ষমতায় আসার পর এক নজিরবিহীন পরিস্থিতির সাক্ষী হলো রাজ্যবাসী। রাজনৈতিক সহিংসতার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে আইনজীবীর পোশাকে সওয়াল করলেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, উত্তর প্রদেশের আদলে কলকাতায় প্রথমবারের মতো অবৈধ কারখানায় ‘বুলডোজার’ চালিয়েছে নতুন সরকার।

হাইকোর্টে সওয়াল করলেন মমতানির্বাচনোত্তর সহিংসতায় তৃণমূলের কর্মী-সমর্থকদের ওপর হামলা ও পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ তুলে ১২ মে জনস্বার্থ মামলা করেন প্রখ্যাত আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র অ্যাডভোকেট শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চে এ মামলার শুনানি হয়।

এদিন কালো গাউন পরে মামলার শুনানিতে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে সুপ্রিম কোর্টে ভোটার তালিকা সংশোধনসংক্রান্ত মামলায় আইনজীবী হিসেবে দেখা গেলেও এবার তিনি নিজ দলের কর্মীদের ওপর নির্যাতনের বিচার চাইতে হাইকোর্টে দাঁড়ালেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।