প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ২০: ৫৩আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ২০: ৫৪ বাংলাদেশে মার্কিন দূতাবাসের রাজনৈতিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ফিরোজ আহমেদের মা রিজিয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জাহির উদ্দিন স্বপন।
শুক্রবার এক শোকবার্তায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন মন্ত্রী। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
রিজিয়া খাতুন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নিউজ এডিটর গোলাম আহাদের মা। শুক্রবার সকালে গোপালগঞ্জের সুলতানশাহী গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেন রিজিয়া। তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি বার্ধক্যজনিত জটিলতায় ইন্তেকাল করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।














































































