মাসুদ উদ্দিনকে গ্রেপ্তারের আদেশ দেওয়ার আদালতের নির্দেশ

মাসুদ উদ্দিনকে গ্রেপ্তারের আদেশ দেওয়ার আদালতের নির্দেশ

মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি নিয়ে এ আদেশ দেন। দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি এ তথ্য নিশ্চিত করেন।

এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিনকে আজ সকালে কারাগার থেকে আদালতে আনা হয়। বেলা ১১টা ২২ মিনিটে তাঁকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে শুনানি শুরু হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।