মৌলভীবাজারের পুলিশ সুপারকে প্রত্যাহার

মৌলভীবাজারের পুলিশ সুপারকে প্রত্যাহার

মৌলভীবাজারের পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামকে নিয়োগের ১০ দিনের মাথায় প্রত্যাহার করা হয়েছে। আইজিপি মো. আলী হোসেন ফকিরের আদেশে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পুলিশ সুপার রিয়াজুল ইসলামকে জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে ১৬ মের মধ্যে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে হবে।

এর আগে ৯ মে আইজিপি আলী হোসেন ফকিরের পৃথক দুই আদেশে ফেনী ও পঞ্চগড়ের দুই এসপিকে প্রত্যাহার করা হয়েছে। তাঁরা হলেন ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান ও পঞ্চগড়ের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

উল্লেখ্য, ৫ মে দেশের ১২ জেলার পুলিশ সুপার পদে রদবদল আনা হয়েছে। বিতর্ক তৈরি হওয়ায় তাঁদের মধ্যে তিনজনকেই প্রত্যাহার করে নেওয়া হলো।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।