ময়মনসিংহের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিনের মৃত্যু

ময়মনসিংহের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিনের মৃত্যু

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. মোসলেম উদ্দিন মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। সাবেক এই সংসদ সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে ও ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক।

তিনি তাঁর ফেসবুক পোস্টে বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লিখেন, ‘আমাদের বাবা ৮৮ বছর বয়সে বার্ধক্যের কারণে অসুস্থ হয়ে পড়লে জাপান–বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মৃত্যু হয়।’

দলীয় সূত্রে জানা গেছে, মোসলেম উদ্দিন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৮৬ সালের তৃতীয়, ১৯৯৬ সালের সপ্তম, ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।