সোমবার বেলা ১১টার দিকে দীর্ঘ শুনানির পর নির্বাচন কমিশন আপিল খারিজ করে দেয়। এল আগে রোববার (২৬ এপ্রিল) বিকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে এই আপিল আবেদন জমা দেন তিনি। আপিল আবেদন জমা দেওয়া শেষে মনিরা শারমিন সাংবাদিকদের বলেছেন, আমার মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে আমি আপিল করেছি।
তিনি বলেন, ‘যে আইন উল্লেখ করে আমার মনোনয়ন বাতিল করা হলো, সেটি একেবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যাখ্যা দাঁড় করানো হচ্ছে। এর বিরুদ্ধে মূলত আমার আইনি লড়াই। আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, যে কারণে আইনটি করা হয়েছিল, সে জায়গা থেকে সরে আইনটি সংরক্ষিত নারী আসনের উদ্দেশ্যকে ব্যাহত করছে।
সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর অতিবাহিত না হওয়ায় কারণে গত ২৩ এপ্রিল ইসিতে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেন।














































































