মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিতের বিষয়ে আসিফ মাহমুদের মতামত

মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিতের বিষয়ে আসিফ মাহমুদের মতামত

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ২১: ১৪ সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত নিয়ে এখনও আপিল ও রিটের সুযোগ আছে। যথাযথ প্রক্রিয়া অবলম্বনে বিষয়টি সমাধান সম্ভব বলে আশা প্রকাশ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার বিকেলে আমার দেশের আহত সাংবাদিক ইমরান হোসেনের খোঁজ-খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি এ কথা বলেন।

আসিফ বলেন, মনিরা শারমিনের ক্ষেত্রে সরকারি চাকরি সংক্রান্ত যে তিন বছরের জটিলতার কথা বলা হয়েছে, তা ঋণ খেলাপি বা বিদেশি নাগরিকত্বের মতো জটিল কোনো বিষয় নয়। তবু নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের প্রতি আস্থা আছে বলেও জানান তিনি।

এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঘটনা উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন ক্যাম্পাসে দুই ছাত্র সংগঠনের মধ্যে শীতল যুদ্ধ বিরাজ করছে। পরিস্থিতি সংঘর্ষের পর্যায়ে না নেয়ার আহ্বান জানান তিনি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।