কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান বলেছেন, এ দেশে শুধু কোকিল ডাকে না, এ দেশের জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগারও থাকে। যতদিন রয়েল বেঙ্গল টাইগার থাকবে, মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন এই দেশে জয়লাভ করতে পারবে না।
আমি চ্যালেঞ্জ করে বললাম। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। ফজলুর রহমান আরো বলেন, এই আলবদর-রাজাকারের বাচ্চারা, এখনো কিন্তু ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা বেঁচে আছে।














































































