মৌলভীবাজারের বড়লেখায় গতকাল বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে সাবেক এক সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলেছে, মো. রাহেদ হোসেন মাহেদ নামের সাবেক ওই সেনাসদস্য নিষিদ্ধ সংগঠন নব্য জেএমবির মতাদর্শে উদ্বুদ্ধ।
আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার রাহেদ হোসেন চাকরিচ্যুত সেনাসদস্য। তিনি ডিএমপির শেরেবাংলা নগর থানার একটি মামলার সন্দেহভাজন আসামি।














































































