নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে হামলা ও কুপিয়ে জখম

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে হামলা ও কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সালিসে বিএনপির এক নেতাকে কুপিয়ে জখম করেছেন প্রতিপক্ষের লোকজন। গতকাল সোমবার রাতে রূপগঞ্জের বিরাবো বাজারে এ ঘটনা ঘটে। আহত মোজাম্মেল হক রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৭ মে স্থানীয় পর্যায়ে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে যুবদল নেতা কাউসার আহমেদ ও তাঁর লোকজন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহড়া দিয়ে ২ নম্বর ওয়ার্ড যুবদলের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালান।

এ সময় চার থেকে পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় কাঞ্চন পৌরসভার ওয়ার্ড বিএনপি নেতা মোজাম্মেল হক তাঁদের বাধা দেন। এতে আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।