মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য বাজেটে বরাদ্দ বৃদ্ধির আহ্বান

মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য বাজেটে বরাদ্দ বৃদ্ধির আহ্বান

বাংলাদেশ মহিলা পরিষদ আগামী জাতীয় বাজেটে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে 'জেন্ডার' সংবেদনশীল বরাদ্দ বৃদ্ধির আহ্বান জানিয়েছে। গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে সংগঠনটির প্রতিনিধিরা মন্ত্রীকে এ আহ্বান জানান। আজ রোববার সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল 'নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের সম্ভাবনা ও চ্যালেঞ্জ: নারীর অর্থনৈতিক ক্ষমতায়নমুখী বাজেট' শীর্ষক প্রাক্‌-বাজেট গোলটেবিল বৈঠক থেকে আসা সুপারিশগুলো অর্থমন্ত্রীর কাছে তুলে ধরে। সুপারিশগুলো হলো নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

এ সময় অর্থমন্ত্রী উপস্থাপিত সুপারিশগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন। তিনি আগামী জাতীয় বাজেটে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া এবং এ খাতে প্রয়োজনীয় বরাদ্দ রাখার বিষয়েও আশ্বাস দেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।