নারী হেনস্তা রোধে কঠোর ব্যবস্থার দাবি ব্রেইনের

নারী হেনস্তা রোধে কঠোর ব্যবস্থার দাবি ব্রেইনের

দেশে ক্রমবর্ধমান ‘মব জাস্টিস’ ও নারী হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক (ব্রেইন)। শনিবার এক বিবৃতিতে এ উদ্বেগ জানিয়ে নতুন সরকারের কাছে অবিলম্বে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে গবেষণামূলক সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, ছাত্র–জনতার অভ্যুত্থান-পরবর্তী সময়ে ‘মব জাস্টিস’-এর নামে সাধারণ মানুষের ওপর আক্রমণের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। একই সঙ্গে জনপরিসরে ও সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের লক্ষ্য করে পরিকল্পিত হেনস্তা ও চরিত্রহননের ঘটনাও আশঙ্কাজনকভাবে বেড়েছে।

দৃশ্যমান আইনি পদক্ষেপের অভাব ও প্রশাসনের নীরবতা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে বলে মনে করে ব্রেইন। তারা বলছে, কেবল আশ্বাসে সীমাবদ্ধ না থেকে আইনের নিরপেক্ষ প্রয়োগের মাধ্যমে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।