নারী-শিশু ধর্ষণ-হত্যার বিরুদ্ধে সহিংসতা বিচার দ্রুত না হওয়ায় অপরাধ ভয়ংকর পর্যায়ে যাচ্ছে

নারী-শিশু ধর্ষণ-হত্যার বিরুদ্ধে সহিংসতা বিচার দ্রুত না হওয়ায় অপরাধ ভয়ংকর পর্যায়ে যাচ্ছে

গণতান্ত্রিক অধিকার কমিটি বলেছে, নারী-শিশু ধর্ষণ-হত্যার বিরুদ্ধে সহিংসতা বিচার দ্রুত না হওয়ায় এ ধরনের অপরাধ ভয়ংকর পর্যায়ে যাচ্ছে। রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। তারা বলেছে, নারী-শিশু ধর্ষণ-হত্যার বিরুদ্ধে সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিচার দ্রুত না হওয়াটা এ ধরনের অপরাধকে ভয়ংকর পর্যায়ে নিয়ে যাচ্ছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পরীবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এই সভা হয়। আজ শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার আলোচনার বিষয় জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিকার কমিটির সভায় পল্লবীর শিশুসহ সব শিশু ধর্ষণ-হত্যার তীব্র প্রতিবাদ জানানো হয়। গত চার মাসে দেশের বিভিন্ন স্থানে ১১৮ জন কন্যাশিশু ধর্ষণ ও ১৭ জন খুনের ঘটনায় সভায় গভীর উদ্বেগ জানানো হয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।