প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১৯: ৫৭ বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের নতুন মহাপরিচালক নিয়োগ দিয়ে বুধবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবীবুর রহমানকে বিআরটিএ’র চেয়ারম্যান করা হয়েছে। তিনি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বদলির আদেশাধীন ছিলেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোসা. ফেরদৌসী বেগমকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান করা হয়েছে।














































































