জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখার ভারপ্রাপ্ত সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী সাদিয়া ফারজানা। গত ছয় মাস মহানগর উত্তর এনসিপির দ্বিতীয় শীর্ষ এই পদে দায়িত্ব পালন করা সর্দার আমিরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের ১২ ঘণ্টা পর সেখানে সাদিয়াকে মনোনীত করেছে এনসিপি।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক কমিটির সদস্যসচিব পদে শূন্যতা সৃষ্টি হওয়ায় এবং সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতা ও সুষ্ঠু পরিচালনার স্বার্থে দলীয় সিদ্ধান্তে সাদিয়া ফারজানাকে ভারপ্রাপ্ত সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।














































































