এনসিপির মাহমুদা আলমের সম্পদের বিস্তারিত

এনসিপির মাহমুদা আলমের সম্পদের বিস্তারিত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মাহমুদা আলমের সম্পদের বিস্তারিত জানা গেছে। তাঁর অস্থাবর সম্পদের মোট মূল্য ৩১ লাখ ২৮ হাজার ৭৩৫ টাকা। এর মধ্যে নগদ অর্থ আছে ২৮ লাখ ৪০ হাজার টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ১ লাখ ৩৫ হাজার ৭৩৫ টাকা। তাঁর ইলেকট্রনিক পণ্য আছে ১ লাখ ৫৩ হাজার টাকার। এর বাইরে ৩০ ভরি স্বর্ণালংকার থাকার কথা উল্লেখ করেছেন মাহমুদা।

মাহমুদা আলম জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় চিকিৎসকদের মধ্যে একজন। রাজধানীর গুলশানে অবস্থিত বেসরকারি সাহাবউদ্দিন মেডিকেল কলেজের সাবেক এই ছাত্রী বর্তমানে চিকিৎসা পেশার পাশাপাশি রাজনীতির সঙ্গে যুক্ত। এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠকের পাশাপাশি দলের নারী সংগঠন জাতীয় নারীশক্তির সদস্যসচিব হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।