নেত্রকোনা শহরে মানববন্ধন ও ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার সকালে শহরের মোক্তারপাড়া এলাকায় জেলা প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
এ সময় পুলিশ নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সৈয়দ আল রাকিবসহ দুজনকে আটক করে। পরে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়।
ছাত্রলীগের মানববন্ধন ও ঝটিকা মিছিলের একটি ভিডিও সদর উপজেলা আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ছাত্রলীগের বিভিন্ন নেতা-কর্মীর ফেসবুকে শেয়ার করা হয়েছে।














































































