নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরের প্রবেশপথে ছাত্রদলের নেতা-কর্মীরা লেখা করেছেন। তাঁরা উপাচার্যের নামফলকের পাশে 'গুপ্ত' লিখে তাতে 'ক্রস' চিহ্ন এঁকে দিয়েছেন। এর আগে ক্যাম্পাসে চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রশিবিরের সঙ্গে সংঘর্ষের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা ও ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষের প্রতিবাদে আজ দুপুরে ছাত্রদলের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। একপর্যায়ে মিছিলকারীরা প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় উপাচার্যের দপ্তরের সামনে আসেন। তাঁরা ওই সময় দপ্তরের প্রবেশপথে বাঁ পাশে উপাচার্যের নামফলকের পাশে ও নিচে দুই জায়গায় 'গুপ্ত' লিখে তাতে 'ক্রস' চিহ্ন এঁকে দিয়ে চলে যান।














































































